শর্তাবলি
এই ওয়েবসাইট থেকে বই কিনলে নিচের শর্তগুলো মেনে নিলেন বলে গণ্য হবে।
বইটি কীভাবে পাবেন
এটি একটি অনলাইন (ডিজিটাল) বই। পেমেন্ট সম্পন্ন হলে আপনার মোবাইল নম্বরেই অ্যাকাউন্ট তৈরি হয় ও সঙ্গে সঙ্গে পড়া শুরু করতে পারবেন। বইয়ের কোনো ছাপা কপি বা PDF ডাউনলোড দেওয়া হয় না।
ব্যক্তিগত ব্যবহার
- অ্যাকাউন্টটি শুধু আপনার নিজের ব্যবহারের জন্য। সর্বোচ্চ ২টি ডিভাইসে (যেমন ফোন ও ল্যাপটপ) লগইন রাখা যায়।
- বইয়ের পাতার স্ক্রিনশট, ছবি বা কপি অন্য কাউকে দেওয়া, গ্রুপে ছড়ানো বা পুনরায় বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রতিটি পাতায় ক্রেতার নম্বরসহ ওয়াটারমার্ক থাকে। কপি ছড়ালে কোন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে তা শনাক্ত করা যায়।
- শর্ত ভাঙলে টাকা ফেরত ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
বইয়ের তথ্য সম্পর্কে
বইটি e-Return ব্যবহারের একটি ব্যাবহারিক নির্দেশিকা। এতে দেওয়া উদাহরণ ও হিসাব শেখার জন্য; এটি কোনো ব্যক্তিগত আইনি বা কর-পরামর্শ নয়। রিটার্নে দেওয়া তথ্যের সঠিকতার দায়িত্ব করদাতার নিজের। আইন বা বিধি পরিবর্তন হলে বইয়ের কিছু অংশ হালনাগাদ করা হয়; হালনাগাদ সংস্করণ ক্রেতারা বাড়তি টাকা ছাড়াই পাবেন।
দাম ও অফার
বইয়ের দাম ও ছাড়ের অফার যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি যে দামে কিনেছেন, পরে দাম কমলে বা বাড়লে তাতে আপনার অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হবে না।
সেবার ধারাবাহিকতা
সার্ভার রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত কারিগরি সমস্যায় সাময়িকভাবে বই খোলা নাও যাতে পারে। এমন হলে দ্রুত সমাধান করা হয়।
যোগাযোগ
শর্ত সম্পর্কে জানতে যোগাযোগ পেজ দেখুন। টাকা ফেরতের নিয়ম আছে রিফান্ড নীতি পেজে।
সর্বশেষ হালনাগাদ: 17 September 2026